দেবশ্রী মজুমদার, হাঁসন: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সৌজন‍্যে ফের বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে ঢুকে পড়লেন কাজল শেখ ৷ মঙ্গলবার তারাপীঠে লোকসভা নির্বাচনের প্রচার শেষে কড়কড়িয়ায় মঞ্চেই দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূল নেত্রী ৷ জানা গিয়েছে, সেখানে কয়েক মিনিটের আলোচনায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফের কোর কমিটিতে ফেরানোর নির্দেশ দেন মমতা ৷

অনুব্রতহীন বীরভূমে ৫ জনের কোর কমিটিতে যুক্ত হলেন কাজল ৷ এর ফলে, নির্বাচনে আরও ভালো ফল হবে বলে মনে করছে রাজ‍্যের শাসক দল। দলের মধ‍্যে আলটপকা মন্তব্যের জেরে কাজল সেখের উপর ক্ষুন্ন ছিলেন নেত্রী। চলতি বছরের মার্চে কালীঘাটের বৈঠকে কাজলকে ধমক দেনও নেত্রী।