আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কর্নাটকের একজন প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্টকে একজন পুলিশের বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলায় পুলিশ কর্মীর বাড়িতে ডাকাতির সময় গুলিও চালায় ডাকাতদের দল। এরফলে ওই পুলিশ অফিসারের ছেলে গুরুতর আহত হন ।ডাকাতরা এএসআই নারায়ণস্বামীর ছেলে শরৎকে লক্ষ্য করে তিনটি গুলি করে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
আরও পড়ুন:
তদন্তে জানা গিয়েছে গুলি চালিয়েছিল জিয়া হায়দার। জিয়া বিএসএফের প্রাক্তন কমান্ড্যান্ট ছিলেন। পুরো ঘটনার মাস্টারমাইন্ড এই অভিযুক্ত এবং ডাকাত দলকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশে ১০ দিন ধরে কর্নাটক পুলিশের একটি দল মোতায়েন ছিল.
আরও পড়ুন:
পুলিশ আগে উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাহিরম শহর থেকে আরিফ ( ৩৫ ) রামপুর জেলার মিলাক তালুকের চিন্তামন খাতে গ্রামের বাসিন্দা জুমশেদ খান (২৭)কাদিরি থেকে পাঠান মুহা ম্মদ হারিস খান (৩০) তিন অভিযুক্তকে গ্রেফতার করেছিল। অন্ধ্রপ্রদেশের সত্য সাই জেলার শহরে এই মামলার সূত্রপাত। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে তিনটি বন্দুক, ৪৬টি গুলি, নগদ ৩.৪১ লক্ষ টাকা, সো নার চেন, ২১টি রুপোর জিনিসপত্র এবং অপরাধে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে। অন্য আসামিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশী।
আরও পড়ুন: