কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ক্রিকেটার বেটিংয়ে আসক্ত
পুবের কলম প্রতিবেদকঃ কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ক্রিকেটার নাকি বেটিংয়ে আসক্ত, এদিন এক প্রতিক্রিয়ায় এমন বিস্ফোরক মন্তব্য করলেন এই দলেরই নির্ভরযোগ্য ক্রিকেটার রমনদীপ। আর এটা প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ের সময় বেশি বেশি হত বলে জানালেন তিনি।আরও পড়ুন:
যদিও এক্ষেত্রে রমনদীপ ম্যাচ গড়াপেটা কিংবা অনলাইন বেটিং গেমে বাজি ধরার কথা বলেননি। তিনি কেকেআরের গেমিং রুমে একে অপরকে হারানোর জন্য বাজি ধরতেন বলে পডকাস্টে জানিয়েছেন।
তবে সেই বাজি টাকার বিনিময়ে ধরা হতো বলে জানান রমনদীপ। অর্থাৎ গেমিংরুমে যখন দুই প্লেয়ার নিজেদের মধ্যে লড়াইয়ে নামতেন, তখন যে জিতত সে হেরে যাওয়া খেলোয়াড়ের থেকে বাজি ধরা পুরো টাকা নিয়ে নিতেন।আরও পড়ুন:
Azlan Shah Cup: পাকিস্তান দলকে আমন্ত্রণ জানাল না মালয়েশিয়া
আরও পড়ুন:
পডকাস্টে তিনি আরও বলেন, ‘ শ্রেয়স আইয়ার ফিফা গেমে মাস্টার ছিলেন। ওই গেম খেলে আমাদের দলের কেউ কেউ প্রচুর টাকা কামিয়েছেন।
আবার অনেকেই প্রচুর টাকা হেরে যান। প্রতি ম্যাচে টাকার অঙ্ক ২০-২৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ পর্যন্ত পৌঁছে যায়।’ আরও একটু এগিয়ে রমনদীপ জানান, পোকার খেলায় এই টাকার অঙ্ক ১০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রমনদীপ সিংয়ের এই পডকাস্ট ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।আরও পড়ুন: