ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদল করা হল। দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ করা হয়েছে এস এন রাজা সুব্রামানিয়ানকে। পাশাপাশি ভারতীয় নৌসেনার নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন।
আরও পড়ুন:
বর্তমানে মুম্বইয়ে ওয়েস্টার্ন নাভাল কমান্ডের দায়িত্বে রয়েছেন কৃষ্ণ স্বামীনাথন। সূত্রের খবর, আগামী ৩১ মে তিনি ভারতের ২৭তম নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। এর আগে নৌসেনার প্রধান ছিলেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, যিনি ২০২৪ সালের ৩০ এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন।আরও পড়ুন:
দীর্ঘ ও অভিজ্ঞ কর্মজীবনের অধিকারী কৃষ্ণ স্বামীনাথন পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী। উচ্চশিক্ষার পাশাপাশি মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন তিনি। ১৯৮৭ সালের ১ জুলাই ভারতীয় নৌসেনায় যোগ দেন স্বামীনাথন।
আরও পড়ুন:
কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর নেতৃত্বে ছিল আইএনএস বিদ্যুৎ, আইএনএস বিনাশ, আইএনএস কুলিশ, আইএনএস মাইসোর এবং আইএনএস বিক্রমাদিত্য। শুধু যুদ্ধজাহাজ পরিচালনাই নয়, প্রশিক্ষণ ও কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
কোচিতে সাউদার্ন নাভাল কমান্ডের প্রধান কার্যালয়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন স্বামীনাথন। দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার ভিত্তিতেই এবার দেশের নৌসেনার শীর্ষ পদে বসতে চলেছেন তিনি।