পুবের কলম, ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অসমের অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত মহিলা সাব ইন্সপেক্টর জুনমণি রাভার। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াবোর মহকুমার জাখালাবান্ধা থানা এলাকার সারুভুগিয়া গ্রামে। একটি কন্টেনার ট্রাককে সজোরে ধাক্কা মারে জুনমণির গাড়ি। সেই সময় গাড়িতে তিনি একাই ছিলেন।
কোনও ধরনের নিরাপত্তা ছাড়াই নিজের গাড়ি চালিয়ে আপার অসমের দিকে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আরও পড়ুন:
উল্লেখ্য, বিতর্ক ছিল তাঁর বরাবরেই সঙ্গী।
কেউ তাঁকে ডাকতেন লেডি সিংঘম বলে আবার কেউ ডাকতেন দাবাং বলে। অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত জুনমণি অসম পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে এক পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষেই প্রাণ হারান লেডি সিংঘম হিসেবে পরিচিত জুনমনি রাভা। তাঁর মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পরিবার। জুনমণির রহস্যমৃত্যুর তদন্তভার নিয়েছে সিআইডি।