পুবের কলম ওয়েবডেস্কঃ জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দ্বিতীয় পুত্র তেজস্বী যাদব।
আরও পড়ুন:
একসঙ্গে দুটো হাই প্রোফাইল বিয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ।প্রথমত বলিউডের ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ভি ক্যাটের পাশাপাশি কিন্তু বিহারের বিরোধী দলনেতা তেজস্বীর বিয়ে নাকি যাদব পরিবারে ইতিমধ্যেই অশান্তির সিঁদুরে মেঘ দেখা দিয়েছে।কিন্তু এই অশান্তির আবহ কেন দেখা দিল,তার পেছনে যে কারণ উঠে আসছে তা হল তেজস্বী যার সঙ্গে গাঁটছড়া বেধেছেন তিনি রেচেল গোদিনহো।
রেচেল তেজস্বীর দীর্ঘদিনের বান্ধবী।
রেচেল আদতে হরিয়ানার বাসিন্দা হলেও থাকেন দিল্লিতেই। তেজস্বীর দাদা তেজপ্রতাপই প্রথম টুইট করে ভাইয়ের বিয়ের খবর দেন।কিন্তু তেজস্বী যে একেবারে রেচেলকে জীবনসঙ্গিনী করে নেবেন বৃহস্পতিবারেই সেটা নাকি যাদব পরিবারেরও অনেকেরই অজানা ছিল।
আরও পড়ুন:
অনেকেই জানতেন বৃহস্পতিবারে বাগদান হবে, বিয়ে একবছর পর। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি বৃহস্পতিবারেই বিয়ে সেরেছেন তেজস্বী।
আরও পড়ুন:
হিন্দু রীতি মেনেই তেজস্বী ও র্যাচেলের বিবাহ হয়েছে। র্যাচেল এখন নাম বদলে রাজেশ্বরী যাদব।
