পুবের কলম, ওয়েবডেস্ক: বয়স মাত্র একদিন। ফিলিস্তিনের ইসরাইলি বাহিনীর আগ্রাসনের হাত থেকে রেহাই পেল না সদ্যোজাত। ইহুদি বাহিনীর হামলায় নিহত হয়েছে উদয় আবি মোহসেন। গত শনিবার জন্ম হয়েছিল তার।
আরও পড়ুন:
কাফনে মোড়ানো উদয় আবি মোহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (প্রাক্তন টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ।
গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন এই সাংবাদিক। কাফনে আরবিতে লেখা ছিল: ‘উদয় আবি মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র এক দিন। এখনও তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হল।’عدي ابو محسن
عمره يوم، استخرجت له شهادة الوفاة قبل شهادة الميلاد. #غزة
আরও পড়ুন:
📸 بلال خالد pic.twitter.com/9LaUCVEQiH
— Yasser (@Yasser_Gaza) October 29, 2023আরও পড়ুন:
আরও পড়ুন:
কাফনে মোড়ানো মোহসেনের লাশের ছবি অনলাইন মাধ্যমগুলোতে পোস্ট হয়েছে। সমাজ মাধ্যমজুড়ে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। ইসরায়েলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন ছোট্ট মোহসেন তার মায়ের কোলেই ঘুমোচ্ছিল।
আরও পড়ুন:
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বিকেলে জানায়, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় গাজায় ৮ হাজার ৫ জন নিহত হয়েছেন। আগের দিন পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭ হাজার ৭০৩। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ৩ হাজার ৩৪২ শিশু ও নারী ২ হাজার ৬২। জাতিসংঘ বলছে, গাজায় নিহত ব্যক্তিদের ৬০ শতাংশই মহিলা ও শিশু।