পুবের কলম ওয়েবডেস্কঃ হংকংয়ের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন চিনপন্থী জন লি। ৬৪ বছর বয়সি লি আগে দেশটির নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার লিকে অঞ্চলটির নতুন নেতা হিসেবে মনোনীত করে বেজিংয়ের অনুগত একটি কমিটি। এই লির তত্ত্বাবধানেই হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যেই লির নিয়োগকে ‘গণতান্ত্রিক নীতিবহির্ভূত’ বলে উল্লেখ করেছে। নতুন নেতা হিসেবে লি-র নিয়োগ অনেকটাই নিশ্চিত ছিল। কারণ, আগের নেতা ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হওয়ার জন্য চিনা সমর্থনপুষ্ট তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। লি অবশ্য আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আছেন। সংক্ষিপ্ত সংবিধানে সর্বজনীন ভোটাধিকারের কথা বলা থাকলেও ১৯৯৭ সালে চিনের কাছে হস্তান্তরের পর হংকংয়ে গণতন্ত্র নেই। ১ হাজার ৪৬১ জনের সমন্বয়ে গঠিত ‘নির্বাচন কমিটি’ দেশটির নেতা নির্বাচন করে থাকে। গোপন ব্যালটে ভোটদানের পর দেখা যায়, ৯৯ শতাংশ ভোটই পড়েছে লি-র পক্ষে। বিপক্ষে পড়েছে আটটি ভোট। বেজিংয়ের পক্ষ থেকে নির্বাচনের ফলকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, হংকংয়ের সমাজে লি-র পক্ষে ব্যাপক জনমত আছে।হংকংয়ের নতুন নেতা হচ্ছেন লি
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ মে ২০২২, ১৪:৪৭
আরও খবর
৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং
আল-কায়দার নয়া নেতা আল-আদেল
হস্তান্তরের ২৫ বছর উদযাপন হংকং-এর
করোনা ছড়াচ্ছে হ্যামস্টার, ২০০০ প্রাণীকে হত্যার নির্দেশ হংকংয়ে
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর