পুবের কলম ওয়েব ডেস্ক: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের সবথেকে ‘নিরীহ’ শহর কলকাতা। আর ‘দাগি’ শহর দিল্লি। দেশে সবথেকে বেশি অপরাধ হয় দিল্লিতে। সম্প্রতি প্রকাশ্যে দিল্লির গলি রাস্তায় কুপিয়ে, পাথর দিয়ে থেঁতলে প্রেমিকাকে খুন করেছিল এক অপরাধী। এমন হাজারো ঘটনার মধ্যে শনিবার নতুন করে প্রগতি ময়দানের টানেলে ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ২ লক্ষ টাকা লুঠ করেছে ৪ দুষ্কৃতী।
দিনের আলোয় এমন ঘটনা ঘটার পর দিল্লির মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।আরও পড়ুন:
দিন দুপুরে এই ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল একযোগে কেন্দ্র সরকার ও দিল্লির উপমুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। সোমবার একটি ট্যুইট বার্তায় উপরাজ্যপাল ভি কে সাক্সেনার পদত্যাগ দাবি করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, উপরাজ্যপালের উচিত এমন কোনও ব্যক্তির জন্য পথ প্রশস্ত করা, যিনি দিল্লিবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন। উপরাজ্যপালের পাশাপাশি নিরাপত্তা প্রসঙ্গে তিনি একহাত নেন কেন্দ্র সরকারকেও। তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের উচিৎ আম আদমি পার্টির হাতে আইনশৃঙ্খলার দায়িত্ব হস্তান্তর করা।
আরও পড়ুন:
উপরাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপ সুপ্রিমো কেজরিওয়ালের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে আমলাদের নিয়োগ, বদলির অধিকার পেয়েছিল কেজরি সরকার। কিন্তু আদালতের রায়কে বাইপাস করে দিয়ে রাতারাতি অর্ডিন্যান্স এনে আদালত প্রদত্ত ক্ষমতাও কেড়ে নেয় কেন্দ্রীয় সরকার। বিজেপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করতে বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাহায্য চেয়ে বেড়াচ্ছেন কেজরি। নতুন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গেও দেখা করার আপ্রাণ চেষ্টা করছেন, যাতে রাজ্যসভায় ওই অর্ডিন্যান্স রুখে দেওয়া যায়।
আরও পড়ুন: