পুবের কলম, ওয়েব ডেস্ক: মেছুয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
আরও পড়ুন:
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ মেছুয়া বাজার সংলগ্ন ওই হোটেলে আগুন লাগে।
উক্ত সময়ে হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়।আরও পড়ুন:
প্রসঙ্গত, তিনটি হাসপাতালে ১৪ জনের মৃতদেহ পাঠানো হয়েছে। যার মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ৪ জনের দেহ পাঠানো হয়েছে।
তার মধ্যে একজনের নাম জানা গিয়েছে। বছর একষট্টির ওই ব্যক্তির নাম এস মুথথু কৃষ্ণন। বাকি নাম জানা যায়নি। নাম পরিচয় জানার কাজ চলছে। এনআরএস হাসপাতালে পাঁচজনের দেহ পাঠানো হয়েছে। তাঁদের প্রত্যেকের নাম জানা গিয়েছে। তাঁদের নাম, দীপ্তেন্দ্র রাম (৪৬), পি রাউত (৩ বছর ৮ মাস), পি দিয়া (৮ বছর), প্রণয় পাঠক (১৩) এবং আরাধ্যা আগরওয়াল (২২)। একই ভাবে আরজি কর হাসপাতালে পাঁচজনের দেহ পাঠানো হয়েছে। তার মধ্যে ২ জনের পরিচয় জানা গিয়েছে। একজনের নাম রাজেশ কুমার সান্টুকা। অন্যজনের নাম নীরজ কুমার। বেশিরভাগ ভিন রাজ্যের বাসিন্দা বলেই জানা গিয়েছে।