পুবের কলম প্রতিবেদক: আজ, শুক্রবার  মাধ্যমিকের ফল। পর্ষদের নির্দেশিকা অনুসারে, সকাল ১০টায় ফল প্রকাশ হবে। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ২০২৩ সালের পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে।

wbresults.nic.in

www.exametc.com

www.indiaresults.com

www.results.shiksha

www.schools9.com

www.vidyavision.com

www.fastresult.in

এই ওয়েবসাইটগুলিতেও পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। এছাড়াও পড়ুয়ারা গুগল প্লে স্টোরে আরও কয়েকটি অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করেও ফলাফল জানতে পারবে। যার মধ্যে রয়েছে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ও  wbbse.org থেকে রেজাল্ট দেখতে পাবেন।