পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের নয়া সেক্রেটারি পদে নিযুক্ত হলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অধ্যাপক মুকলেসুর রহমান। বুধবারই মাদ্রাসা বোর্ডে দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে এই পদে ছিলেন সেখ আবদুল মান্নাফ আলি, তাঁকে স্কুল এডুকেশন দফতরে বদলি করা হল।
এ দিন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের এক নির্দেশিকায় মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি পদে রদবদলের বিষয়টি উল্লে' করা হয়েছে।আরও পড়ুন:
বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি পদে দায়িত্বভার গ্রহণ করার পর অধ্যাপক মুকলেসুর রহমান বলেন, দায়িত্বভার গ্রহণ করেছি। মাদ্রাসা শিক্ষার উন্নয়নের স্বার্থে নির্দেশানুসারেই কাজ করে যাব।