পুবের কলম,ওয়েবডেস্ক: বদলে গেল আওরঙ্গজেবের স্মৃতি বিজাড়িত আহমেদনগরের নাম। এখন থেকে ওই শহরের নাম হবে অহল্যানগর ৷ আঠারো শতকের মারাঠা রানি অহল্যাবাঈ হোলকারের নামেই এই নাম৷ বুধবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে ৷
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে একটি পোস্ট করা হয়। সেখানে জানানো হয়, আহমেদনগরের নাম ‘পুণ্যশ্লোক অহল্যাদেবী নগর’ করার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে ৷
তবে এদিন শুধু আহমেদনগর নয়, মহারাষ্ট্র মন্ত্রিসভা মুম্বইয়ের আরও আটটি সাবার্বান রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করার একটি প্রস্তাবে অনুমোদন মিলেছে।
আরও পড়ুন:
প্রস্তাব অনুযায়ী, কারি রোড স্টেশনের নাম পরিবর্তন করে হবে লালবাগ, স্যান্ডহার্স্ট রোড স্টেশনের নামকরণ করা হবে ডংরি, মেরিন লাইন স্টেশনের নাম মুম্বাদেবী, চার্নি রোড স্টেশনের নাম হবে গিরগাঁও, কটন গ্রিন স্টেশনের নাম হবে কালাচৌকি, ডকইয়ার্ড রোড স্টেশনের নাম মাজগাঁও এবং কিংস সার্কেল হবে তীর্থঙ্কর পার্শ্বনাথ । স্যান্ডহার্স্ট রোড স্টেশনটিকে দু’টি স্টেশন হিসাবে বিবেচনা করা হয়েছে ৷ কারণ, এটি সেন্ট্রাল এবং হারবার উভয় লাইনের সঙ্গে সংযুক্ত ।