পুবের কলম, ওয়েবডেস্ক: জলপাইগুড়িতে প্রচার সেরে ফেরার পথে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেবকে শালুগাড়ার কাছে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। বৈকুন্ঠপুরের উপরের ওপরের দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। আপাতত বিপদমুক্ত বলে জানা গেছে।
তবে জরুরি অবতরণের সময় কোমরে ও হাঁটুতে সামান্য চোট পান মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
জানা গেছে, সেবক বায়ুসেনা ঘাঁটি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী আবার সভাস্থলের জায়গাতেই ফিরে যেতে পারেন। সেই মতো সভাস্থলে আবার নতুন করে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়কপথে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারেন মমতা।
আরও পড়ুন: