০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মমতা ‘বাঘিনী’, তিনি আত্মসমর্পণ করবেন না: ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে মেহবুবা মুফতি

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে “বাঘিনী” আখ্যা দিলেন জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। শুক্রবার তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো “খুব সাহসী” এবং তিনি কোনওভাবেই আত্মসমর্পণ করবেন না।

বৃহস্পতিবার কলকাতায় ‘আই-প্যাক’–এর দফতর এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন মুফতি। ঘটনাটি ঘিরে ব্যাপক নাটকীয়তা তৈরি হয়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তল্লাশি চলা স্থানে পৌঁছে অভিযোগ করেন, যে কেন্দ্রীয় সংস্থা নির্বাচনের আগে তৃণমূলের সংবেদনশীল তথ্য দখল করতে চাইছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: নিন্দা ওয়াইসি, মেহবুবা মুফতি থেকে শুরু করে জম্মু-কাশ্মীরের নাগরিক সমাজ

এদিন মুফতি বলেন, জম্মু-কাশ্মীরে ইডি-সহ বিভিন্ন তদন্ত সংস্থার তল্লাশি এখন “স্বাভাবিক ঘটনা” হয়ে গিয়েছে। তবে এখন গোটা দেশেই ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে।” তিনি আরও বলেন, “যখন ৩৭০ ধারা বাতিল হল, যখন তল্লাশি চলল এবং যখন তিন জন মুখ্যমন্ত্রীকে কারাগারে পাঠানো হল, তখন অধিকাংশ রাজনৈতিক দল নীরব ছিল। আজ সেই অভিজ্ঞতা সমগ্র দেশ দেখছে।” তিনি এখানে নিজে, ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহর আটক হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। পিডিপি প্রধানের মন্তব্য, “আমি আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাহসী। তিনি বাঘিনী। তিনি কার্যকরভাবে লড়াই করবেন এবং আত্মসমর্পণ করবেন না।”

আরও পড়ুন: Waqf Bill-এর প্রতিক্রিয়া জানালেন মেহবুবা মুফতি 

আরও পড়ুন: নিজের বাড়িতে গৃহবন্দী করা হয়েছে মেহবুবা মুফতিকে, অভিযোগ অস্বীকার পুলিশ প্রশাসনের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতা ‘বাঘিনী’, তিনি আত্মসমর্পণ করবেন না: ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে মেহবুবা মুফতি

আপডেট : ৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার