পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বইতে গেলেন  মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাখি বন্ধনের পবিত্র দিনে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে অমিতাভ বচ্চনের হাতে রাখি পরালেন মমতা। এদিন বিগ বি'র বাংলো জলসায় যান তিনি। সেখানে গিয়ে বচ্চন পরিবারের সকলে সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তিনি।

Breaking: মুম্বইতে বিগ বি অমিতাভ বচ্চনের হাতে রাখী পরালেন মমতা

এদিন মমতা বলেন, 'অমিতাভ বচ্চন ভারতরত্ন। আমি অন্তত তা-ই বলি। আমার হাতে ক্ষমতা থাকলে, অনেক আগেই ভারতরত্ন ঘোষণা করতাম ওঁকে।'

Breaking: মুম্বইতে বিগ বি অমিতাভ বচ্চনের হাতে রাখী পরালেন মমতা

মমতা আরও বলেন, 'আজ এখানে এসেছিলাম। রাখি বেঁধেছি ওঁকে।

অমিতাভজি, জয়াজি, অভিষেকজি ঐশ্বর্যাজি, শ্বেতাজি, আরাধ্যা, সকলে একসঙ্গে ছিলেন। আমার সঙ্গে অনেক কথা হল। পুরনো দিন নিয়ে আড্ডা হল।'

Breaking: মুম্বইতে বিগ বি অমিতাভ বচ্চনের হাতে রাখী পরালেন মমতা

জলসা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকের সবচেয়ে ভালো বিষয় যে এই বিশেষদিনে আমি অমিতাভ বচ্চনকে রাখি পরালাম। বাংলা, মহারাষ্ট্র সহ গোটা ভারতের ভাই-বোনেদের রাখির শুভেচ্ছা জানাই।

আমি বোনদেরও রাখি বাঁধি। এটা আমাদের পরম্পরা। এখানে কোনও লিঙ্গভেদ নেই’।

Breaking: মুম্বইতে বিগ বি অমিতাভ বচ্চনের হাতে রাখী পরালেন মমতা

উল্লেখ্য, বেঙ্গালুরুর ধাঁচেই আয়োজন  করা হয়েছে মুম্বইয়ের ইন্ডিয়া জোটের বৈঠক। ৩১ অগাস্ট, বৃহস্পতিবার ২৬টি অ-বিজেপি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মিলিত হবেন উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনার ডাকা বৈঠকে। সেখানে ইনফরমাল একটি বৈঠকের পর রাতে গালা ডিনারের আয়োজন করা হয়েছে।