আগ্রা, ৮ জুলাই : মহরম এর শোকযাত্রায় ফিলিস্তিনি পতাকা নিয়ে অংশগ্রহণ করার দায়ে উত্তরপ্রদেশের আগ্রার নাগলা ফাতুরির ঘাট তিরাহা থেকে ২২ বছরের যুবক আমন খানকে গ্রেফতার করল পুলিশ। আমন যে মহরম এর শোকযাত্রায় ফিলিস্তিনি পতাকা নিয়ে হাঁটছে, এরকম এক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়।
আরও পড়ুন:
তারপরই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের পর যুবকটি থানায় পুলিশ অফিসারদের কাছে হাতজোড় করে বলেছিল, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন, আর কখনও এমন ঘটনা ঘটাব না। পুলিশ সেই আবেদনে কর্ণপাত না করে আমনকে জেলে পাঠিয়ে দিয়েছে।
তার বিরুদ্ধে শান্তি ভঙ্গ এবং আদালতগ্রাহ্য অপরাধের দুটি ধারা দেওয়া হয়েছে।আরও পড়ুন:
এক রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েল ফিলিস্তিনে হামলা শুরুর পর দেশের সমাজমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে মন্তব্য করার দায়ে এপর্যন্ত ৫১ জনের বিরুদ্ধে এফ আই আর করেছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পুলিশ। কয়েকজনের বিরুদ্ধে আবার ইউএপিএ ধারা দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার মুখে এখনও ফিলিস্তিনকেই সমর্থন করে যাচ্ছে। কিন্তু মোদি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকার কার্যত ইজরায়েলের পক্ষেই ঝুঁকে রয়েছে।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘে ইজরায়েল বিরোধী প্রস্তাব আনা হলে ভারতের প্রতিনিধি ভোট না দিয়ে হাত গুটিয়ে বসে থাকছেন। ভারতে ফিলিস্তিনি পতাকা ওড়ানোর অভিযোগে কাউকে গ্রেফতার করা হবে, এটা একসময় কল্পনাতীত ছিল। নেহরুর নেতৃত্বে ভারত বরাবর ফিলিস্তিনের পক্ষে ছিল। আরব দেশের বাইরে ভারতই প্রথম পিএলওকে স্বীকৃতি দেয় ১৯৭৭ সালে। ১৯৮৮ সালে ভারত সবার আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাতকে কলকাতায় ১৯৯০ সালে সংবর্ধনা দেওয়া হয়।