পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ফের দুই মহিলাকে গণধর্ষণের পর রাস্তায় প্যারেড করানো হল। এই ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড়। এতদিন চুপ থাকলেও প্রায় ৭৮ দিন পর এই প্রথম মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় মোদি বলেন, আমার হৃদয় আজ ব্যথিত, সেই আমার অন্তর রাগে ফুঁসছে।
দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আজ কাউকে রেয়াত করা হবে না'। এদিকে মণিপুরে ঘটনা ট্যুইটার ও সোশ্যাল মিডিয়া থেকে সরাতে আদেশ জারি করেছে কেন্দ্র সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই এই কথা জানিয়েছে। এই নিয়ে সরকারের বক্তব্য, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ভারতীয় আইন মেনে চলতে হবে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। পুলিশের এফআইআর অনুযায়ী, সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুন করা হয়েছিল। এফআইআরে বলা হয়েছে, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য আতঙ্কে বনে লুকিয়ে পড়েছিলেন।
পুলিশ তাদের উদ্ধার করে। কিন্তু পুলিশের হাত থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়। এরপর ৫৬ বছর বয়সি এক ব্যক্তিকে খুন করা হয়। তারপর তিনজন নারীকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। ২১ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তিন মহিলা কোনওরকমে পালিয়ে যান। ২১ জুন অভিযোগ দায়ের করা হয় পুলিশে।