পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুর কাণ্ডে পলাতক বেশ কয়েকজন পড়ুয়া। সংশ্লিষ্ট ঘটনার দিন উপস্থিত থাকা বেশ কয়েকজন পড়ুয়া ফেরার রয়েছে বলে খবর। তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি হদিস। এমনকী বাড়িতেও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পলাতক দের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। অনুমান, পলাতক পড়ুয়াদের জেরা করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। যা এই ঘটনার তদন্তে সাহায্য করবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সোমবার যাদবপুর কাণ্ডে পুনর্নির্মাণ করানো হয়। উক্ত ঘটনায় ধৃত তিনজনকে নিয়ে গিয়ে করানো হয় এই প্রক্রিয়া। ডিসি-এসএসডির নেতৃত্বে হোমিসাইড ও যাদবপুর থানার আধিকারিকরা ধৃত তিন পড়ুয়াকে নিয়ে গিয়ে এই পুনর্নির্মাণ করিয়েছেন।