পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ভোট আবহে আপ প্রার্থীর এক হলফনামা ঘিরে শুরু হয়েছে জল্পনা ।
আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে শঙ্কর দাসার নামক এক আপ প্রার্থীর একটি হলফনামা ভাইরাল হয়েছে। যেখানে তিনি ঘোষণা করেন তার দুই স্ত্রী রয়েছেন। সম্পর্কে দুই জন বোন।
দুই জনই যমজ। তাদের পাঁচটি সন্তান রয়েছে। শঙ্কর দাসার গ্রাম পঞ্চায়েত-স্তরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই কথা বলেছিলেন।আরও পড়ুন:
ঘটনা প্রসঙ্গে শঙ্কর দাসার জানিয়েছেন, লাবণ্য এবং পুষ্পাবতী নামে দুই যমজ বোনের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমাদের পাঁচটি সন্তান রয়েছে। আমরা একসঙ্গে বসবাস করছি। সুখে শান্তিতে বসবাস করছি আমরা।
আরও পড়ুন:
ভোট প্রসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত নই আমার মনোনয়ন গৃহীত হবে কি না। তবে মিথ্যার আশ্রয় নিয়ে আমি কিছু করতে চায়নি।
আরও পড়ুন:
আমি ইসিকে সত্য তথ্য প্রদান করে আমার দায়িত্ব পালন করেছি। বাকিটা তাদের করণীয়। আমি ইলেকশন কমিশন আধিকারিক দের আমার বিয়ে নিয়ে বিভ্রান্ত করতে চায়নি। তাই সত্যটা প্রকাশ্যে এনেছি।
আরও পড়ুন:
রাজনীতিতে সাধারণত নেতাদের সম্পদ ও আয় এবং গত বছরের তুলনায় তা কতটা বেড়েছে সে সম্পর্কে জনগণের আগ্রহ থাকে।
তবে দাসারের এই সততা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।আরও পড়ুন:
ঘটনা প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তারা বলেছেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করতে হবে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী মামলাটি খতিয়ে দেখা হবে। ভাইবোনদের বিয়ে করার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয় টি জানানো হয়েছে। সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখছে তারা।
আরও পড়ুন:
বাল্লারি জেলার কুরুগোডু তালুকের বাসিন্দা শঙ্কর দাসার। ইসির নিয়ম অনুযায়ী, প্রার্থীদের তাদের সম্পত্তির বিবরণ এবং তাদের পরিবারের সদস্যদের বিবরণ দেওয়ার কথা। সেখানেই এই হলফনামায় দিয়েছেন তিনি।