পুবের কলম ওয়েবডেস্ক: এখনো ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই হয়নি ইস্টবেঙ্গলের। চলতি সপ্তাহেই ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের মধ্যে মই সবুদ স্বাক্ষরিত হওয়ার কথা। যতক্ষণ না দুপক্ষ চুক্তিবদ্ধ হচ্ছে ততক্ষণ দল গঠন করা সম্ভব নয়। এদিকে জুলাই মাসের শেষেই শুরু হয়ে যাবে কলকাতা লিগ। কাজেই সেই লিগে ইস্টবেঙ্গলকে পাওয়া যাবে কিনা তা নিয়ে বিস্তর জটিলতা রয়েছে।
অন্যদিকে এটিকে মোহনবাগান যখন নিজেদের দল গুছিয়ে নিতে ব্যস্ত আই এস এলের জন্য তখন ইস্টবেঙ্গল এক নতুন চমক দিতে চলেছে। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি সম্পাদিত হলেই নতুন কোচ আনার তোড়জোড় শুরু করবে লাল হলুদ ব্রিগেড। শোনা যাচ্ছে ইতালির বিশ্বজয়ী ফুটবলার মার্কো মাতারাজ্জিকে কোচ হিসেবে নিয়ে আসতে চাইছে মশাল ব্রিগেড। বিশেষ একটি সূত্র মারফত মাতারাজ্জির সঙ্গে কথা বলেছেন ইস্টবেঙ্গলের কিছু কর্মকর্তা। তবে সেটা চূড়ান্ত ততক্ষণ হতে পারবেনা যতক্ষণ না ক্লাবের বিনিয়োগকারীরা অনুমতি দেন। ক্লাবের তরফ থেকে জানা গিয়েছে ইস্টবেঙ্গল -ইমামি চুক্তি সম্পাদিত হলেই মাতারাজ্জির সঙ্গে কোচ হিসেবে চুক্তি পাকা করে ফেলবে লাল হলুদ ব্রিগেড। উল্লেখ্য ইতালির এই বিশ্ব বিখ্যাত ফুটবলার ভারতে এর আগেও কোচিং করিয়ে গেছেন। বেশ কিছু বছর আগে আইএসএএলের দল চেন্নাইযান এফসির প্লেয়ার কাম কোচ হিসেবে গোটা একটা মরসুম ভারতে কাটিয়ে গিয়েছেন মাতারাজ্জি। কাজেই ভারতে তিনি নতুন নন। তাই তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। কোচ নির্বাচন করে তবেই দল গঠনে মন দেবে লাল হলুদ ব্রিগেড।আরও খবর
কেন তৃণমূল ছেড়েছিলেন? নবান্নে বিরোধী বিধায়কদের সঙ্গে বৈঠকে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
মসজিদ থেকে মাইক খোলা বিতর্কে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা ঋতব্রতের
শেখ হাসিনাকে ফেরাতে রেড কর্নার নোটিশ ও জাতিসংঘের সহযোগিতা নিতে হবে, জামায়াত
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ছ’বছর পর ফের এনডিএ-তে ফেরার জল্পনা! সংসদে মোদী-সুখবীর বৈঠক ঘিরে পঞ্জাবের রাজনীতিতে নয়া মোড়
ছ’বছর পর ফের এনডিএ-তে ফেরার জল্পনা! সংসদে মোদী-সুখবীর বৈঠক ঘিরে পঞ্জাবের রাজনীতিতে নয়া মোড়
শেখ হাসিনার ‘মিশন ডিসেম্বর’ ঘোষণার পরই বাংলাদেশে চাঙ্গা আওয়ামি লিগ, শুরু মিছিল ও ধরপাকড়
শেখ হাসিনার ‘মিশন ডিসেম্বর’ ঘোষণার পরই বাংলাদেশে চাঙ্গা আওয়ামি লিগ, শুরু মিছিল ও ধরপাকড়
বাংলায় প্রথমবার মহা সমারোহে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি, ভবানীপুরে মহামিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
বাংলায় প্রথমবার মহা সমারোহে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচি, ভবানীপুরে মহামিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
নভেম্বরে পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস, কলকাতায় ২০৯ ও হাওড়ায় ৬৮টি ওয়ার্ড
নভেম্বরে পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস, কলকাতায় ২০৯ ও হাওড়ায় ৬৮টি ওয়ার্ড
সর্বাধিক পাঠিত
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা