পুবের কলম, ওয়েবডেস্কঃ অপহরণের পাঁচদিন পর ছাড়া পেলেন ইউক্রেনের মেলিটোপোলের মেয়র। দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ আনেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং স্থানীয় কর্মকর্তারা।
আরও পড়ুন:
এদিকে সূত্রের খবর আটক নয় রুশ সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে মেলিটোপোলের মেয়রকে ছেড়ে দিয়েছে রাশিয়া।
আরও পড়ুন:
মেয়রের অপহরণের পর গত শুক্রবার এক ভিডিও প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, ফেডোরভ একজন সাহসী মেয়র ছিলেন। তিনি অদম্য সাহসের সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন।
তাকে অপহরণ করা হয়েছে।আরও পড়ুন:
জেলেনস্কি সেই সময় আরও বলেন, মেয়রের এই অপহরণ রুশ বাহিনীর দুর্বলতার লক্ষণ। তারা সন্ত্রাসকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। এ সময় তিনি ইউক্রেনে রুশ বাহিনীর কার্যক্রমকে আইএসের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তুলনা করেন।
আরও পড়ুন:
ইউক্রেন প্রশাসনের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন,, যেখানে দেখা যাচ্ছে রুশ সেনারা কালো পোশাক পরা এক ব্যক্তিকে ধরে নিয়ে একটি ভবন থেকে বের হয়ে আসছে।
ব্যক্তিটির মাথা কালো টুপি দিয়ে ঢাকা।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। যুদ্ধের ২২ দিন সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন:
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক হাজার ১৭৪ জন।
আরও পড়ুন:
জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন।
আরও পড়ুন: