পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহে ক্রমশ বাড়ছে হিংসার ঘটনা। উত্তরপ্রদেশ, হরিয়ানা রাজ্যে প্রায় শোনা যাচ্ছে পিটিয়ে খুনের ঘটনা। ফের বিজেপি শাসিত হরিয়ানায় খুন এক বাঙালি পরিযায়ী শ্রমিক। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর স্ত্রী। দুষ্কৃতীদের হাতে বাড়ির ছেলের এইভাবে মৃত্যুর ঘটনায় বাকশক্তি হারিয়েছে মৃতের পরিবারের লোকজন।
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা থেকে হরিয়ানায় কাজ করতে এইভাবেই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন এক বাঙালি নিরীহ শ্রমিক। আর্থিক অভাবে ভিন রাজ্যে কাজ করতে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা তিরিশ বছরের পরমেশ্বর ধারা। হরিয়ানার গুরুগ্রামে পিটিয়ে মারা হয় তাকে। পরমেশ্বর গত সাত মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানাতে যান। সঙ্গে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলেন তিনি।
রবিবার এই নৃশংস ঘটনার সাক্ষী থাকল হরিয়ানা।আরও পড়ুন:
গ্রামের বাড়িতে রয়েছেন পরমেশ্বরের বৃদ্ধা মা ও এক নাবালক ছেলে। কি কারণে এই মর্মান্তিক ঘটনা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গের তদন্তের দাবি তুলেছে পরমেশ্বর ধারার পরিবার।
আরও পড়ুন:
পরমেশ্বরের ওপরেই আর্থিকভাবে নির্ভর ছিল তার পরিবার। তার মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। মানুষ চাইছে অসহায় পরিবারের পাশে দাঁড়াক সরকার।
আরও পড়ুন:
মানুষের প্রশ্ন বিজেপি শাসিত রাজ্যে একের পর এক পিটিয়ে খুনের ঘটনা ঘটছে। অথচ নিশ্চুপ থাকছে রাজ্যের সরকার।