পুবের কলম ওয়েব ডেস্ক: টাকার অভাবে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা।উত্তপ্ত শ্রীলঙ্কায় ক্ষোভে ফুঁসচে আম জনতা। গত সপ্তাহের শনিবার কলম্বোর রাজপথে হাজার হাজার মানুষের প্রতিবাদ-বিক্ষোভে ছড়িয়েছিল উত্তেজনা। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা ঢুকে পড়ে রাষ্ট্রপতি ভবনেও।

এমতাবস্থায় বাসভবন ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পরে নেট দুনিয়ায়!

কি জানালেন উত্তপ্ত বিক্ষোভকারী জনতা? রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে হামলা করে সেই প্রাসাদের ভিতরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছেন তাঁরা, দাবি বিক্ষোভকারীদের।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৫১ বিলিয়ন মার্কিন ডলার । সোশ্যালমিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হচ্ছে,যেখানে প্রেসিডেন্ট এর প্রাসাদের ভিতরে এক গুচ্ছ টাকা গুনতে দেখা যাচ্ছে কয়েক জন কে।

https://twitter.com/SJIMYAKUS/status/1546005772920066049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1546005772920066049%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

সংবাদ সংস্থা সূত্রে খবর,বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের ঘরে লুকিয়ে রাখা ওই নোট গুনতে দেখা গিয়েছে।

তবে উদ্ধার করা ওই টাকা অর্থ নিরাপত্তা বিভাগকে দেওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীদের একাংশ।

উল্লেখ্য, শনিবার হাজারে হাজারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের একাংশ পুলিশি ব্যারিকেড ভেঙে কলম্বোয় রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়েন। খারাপ অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে রাজাপক্ষের পদত্যাগের দাবিতে দীর্ঘ সময় ধরেই বিক্ষোভ ছিল দ্বীপরাষ্ট্রে।

বিক্ষোভকারীদের অন্য এক দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পরে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় বলেই সূত্রের খবর।

তবে এই বিক্ষোভের জেরে পালিয়ে যাওয়া রাজাপক্ষে এখন কোথায় রয়েছে,কি ভাবে রয়েছে সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।শনিবার মধ্য রাত্রিতে রাজাপক্ষ জানিয়েছেন যে, বুধবার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করবেন তিনি। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নেতাদের সর্বদলীয় বৈঠকের পর এই ঘোষণা করেন তিনি।