পুবের কলম, ওয়েবডেস্ক: সূর্য মাথার উপর। চারপাশে হাজারো সাদা ইহরামের ঢেউ। সেই ঢেউয়ের মাঝে, পবিত্র আরাফার ময়দানে দাঁড়িয়ে এক বৃদ্ধ হাজি কান্নায় ভেঙে পড়লেন;কান্না তাঁর নিজের জন্য নয়, সমস্ত উম্মাহর জন্য।
আরও পড়ুন:
কারণ আজ ৯ জিলহজ, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আর মসজিদে নামিরাহ থেকে উচ্চারিত হচ্ছে সেই পবিত্র আহ্বান;হজের খুতবা। আজকের এই খুতবা প্রদান করেছেন মক্কার কাবার খতিব, শায়খ ড. সালেহ ইবনে আধুল্লাহ আল হুমাইদ।
যিনি একাধারে ইমাম, ইসলামি চিন্তাবিদ, গবেষক, আবার ক্ষমতাধর সৌদি রাজদরবারের উপদেষ্টাও। বয়স যখন মাত্র ৩৩, তখনই তিনি হারামের ইমাম হিসেবে নিয়োজিত হন।আরও পড়ুন:
আর আজ, অগণিত মুসলমানের হৃদয়ের স্পন্দন হয়ে, তিনি বললেন; তআল-হাজ্জু আরাফাহদ;আরাফার ময়দানে উপস্থিত হওয়াই হজ। শুধু আরবি নয়, এ খুতবা এবার অনূদিত হয়েছে বাংলাসহ ৩৫টি ভাষায়। চারজন বাংলাদেশি শিক্ষার্থী সৌদি আরব থেকে করেছেন এই অনুবাদ, যেন বাংলাভাষী হাজিরাও বুঝে নিতে পারেন এই মহামানবীয় আহ্বান;আল্লাহর আনুগত্যে ফিরে আসো, ক্ষমা চাও, ফিরে এসো কল্যাণের পথে।
আরও পড়ুন:
শায়খ সালেহ বললেন; ততোমরা ভ্রাতৃত্ব রক্ষা করো। আত্মীয়তার বন্ধন জিইয়ে রাখো। আল্লাহকে এক মনে ডেকো। আজকের দিন, আল্লাহ লাখো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এ খুতবার মাঝে উঠে এলো বিশ্বের ক্ষতগুলোর কথাও।
আরও পড়ুন:
ফিলিস্তিনের মুসলমানদের জন্য তিনি দু’হাত তুলে দোয়া করলেন। তহে আল্লাহ, আপনি তাদের হেফাজত করুন, তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। খুতবার পর হাজিরা আদায় করেন জোহর ও আসরের সংক্ষিপ্ত নামাজ, একসাথে। আর তারপর শুরু হয় মনের কান্না; কেউ নিঃশব্দে, কেউ ফিসফিসিয়ে, কেউ আবার অঝোর ধারায়। আরাফাতের ময়দান যেন হয়ে ওঠে এক কান্নার সমুদ্র। সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই সমুদ্র বয়ে চলে। তারপর তারা রওনা হন মুযদালিফার দিকে; খোলা আকাশের নিচে কাটবে রাত, সেখানে মিলিত হবে মাগরিব ও এশার নামাজ।