পুবের কলম প্রতিবেদক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য এবং উন্নয়নের কর্মযজ্ঞ মানুষের কাছে পুনরায় তুলে ধরতে 'উন্নয়নের পথে ১১ বছর' অনুষ্ঠান শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজ্য কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ তাদের বিগত বছরের সাফল্য, বিকাশ এবং অবদান তুলে ধরল। শুক্রবার দুপুরে নিউটাউন অ্যাকশন এরিয়া তিন-এ কারিগরি দফতর ভবন অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান মঞ্চ থেকে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী হুমায়ুন কবীর তুলে ধরলেন তার দফতরের ১১ বছরের উন্নয়ন। করোনা পরিস্থিতিতে গত দু'বছর দফতরের অনেক কাজ থমকে গেছিল। সে কথা মনে করিয়ে মন্ত্রী তুলে ধরলেন তাঁর সরকারে সাফল্যের কর্মযজ্ঞ।
উন্নয়নের ক্ষেত্রে ২০১১ সালের আগের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সে বিষয়টিও টেনে আনেন তিনি। মন্ত্রী দিলেন তারই পরিসংখ্যান। বললেন, '২০১১ সালে আগে রাজ্যে মোট ৮০ টি আইআইটি কলেজ ছিল। সেই সংখ্যা পাল্টে এখন হয়েছে ২৯৮ টি আইআইটি কলেজ। যেখানে পাঠরত ৮৭,৪৬০ জন। পলিটেকনিকের ক্ষেত্রে ৩৭ টি থেকে বেড়ে হয়েছে ১৮৫ টি কলেজ। সেখানে বিগত বছরের কমবেশি ১৭ হাজার ইন্টার্ন সংখ্যা যা দ্বিগুণ হারেও বেশি বেড়ে হয়েছে প্রায় ৪০ হাজারের ধাক্কায়'। ভোকেশনাল ট্রেনিং-এর ক্ষেত্রে দুই সরকারের মধ্যে বিরাট ফারাক রয়ে গেছে বলে মনে করছেন মন্ত্রী হুমায়ুন কবীর। শুধু তাই নয়। কর্মক্ষেত্রেও দিশা দেখাচ্ছে কারিগরি দফতর। ইদানিং দুর্গাপুর, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা- সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দফতরের 'জব ফেয়ার' অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী বলছেন, ওই সমস্ত জব ফেয়ার মিলিয়ে সেখানে কমবেশি ৯ হাজার জনকে অন দ্যা স্পটে চাকরি দেওয়া গেছে। অন্য প্রক্রিয়ায় চাকরিতে যুক্ত করা গেছে আরও ২৮ হাজার জনকে। মন্ত্রী জানান, কর্মসূত্রেও বিদেশে পাঠানো হয়েছে দক্ষ ৪০ জনকে। কারিগরি দপ্তর সূত্রে খবর, এছাড়াও আগামী ১২ মে শিলিগুড়ি ও খড়্গপুরে জব মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই দুই ফেয়ারে ৫,৫০০ জনকে কর্মসংস্থান পাইয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে কয়েকটি সংস্থার সঙ্গে মৌ চুক্তিতে গাঁটছড়া কারিগরি দফতর। গোটা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সচিব কৃষ্ণা গুপ্তা সহ আরও অনেকেই।
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ মে ২০২২, ১১:২৩
আরও খবর
পরমাণু কর্মসূচিতে নাক গলাচ্ছে পশ্চিমা বিশ্ব,ক্ষোভ ইরানের
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর