পুবের কলম ওয়েবডেস্কঃ মঙ্গলবার বিকেলে খড়দহে আক্রান্ত হলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এই দিন টিটাগড় পৌরসভার খড়দহ থানার অন্তর্গত ছোট গান্ধী মোড়ে রাজ চক্রবর্তী একটি পার্ক উদ্বোধন করতে এসেছিলেন। টিটাগড়ের পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী এইদিন উপস্থিত ছিলেন। ভিড়ের মধ্যে তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন:
এই হামলা প্রসঙ্গে বিধায়ক রাজ চক্রবর্তী বলেন,”যেহেতু আমরা টিটাগড়কে সুন্দর করবার কথা বলছি ,সুষ্ঠু পরিবেশ তৈরি করার কথা বলছি তাই স্বাভাবিকভাবেই ক্রিমিনালদের অসুবিধা হবে।
পৌরসভার উদ্যোগে এইখানে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। তারই উদ্বোধন ছিল আজ। হঠাৎ করে আমাদের উপর হামলা করা হয়। আমার সাথে থাকা চেয়ারম্যান এবং মহিলা প্রেসিডেন্টের ওপরেও হামলা করা হয়। তখন তাড়াতাড়ি আমাদেরকে একটা জায়গায় সেল্টার দেওয়া হয়। নচেৎ আমাদেরকে হয়ত মেরেই দিত”।