পুবের কলম,ওয়েব ডেস্ক: প্রায় আড়াই মাস ধরে জাতি দাঙ্গার আগুনে জ্বলছে মণিপুর। অশান্তি স্তিমিত হওয়ার লেশ মাত্র নেই। বরং দিন প্রতিদিন নিত্য নতুন ঘটনা প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতিতে সোমবার মণিপুরের অশান্তির আঁচ এবার গিয়ে পড়ল প্রতিবেশী রাজ্য মেঘালয়ে।
আরও পড়ুন:
জানা গেছে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা চালিয়েছে কিছু উন্মত্ত জনতা। ঘটনায় অন্তত পাঁচ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
আরও পড়ুন:
মেঘালয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে শাসক জোটের শরিক দল বিজেপির ২ জন মহিলা পদাধিকারী রয়েছেন।
দীর্ঘদিন ধরেই তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলন চালাচ্ছে গারো পাহাড়ের নাগরিক সংগঠনগুলি। দাবি আদায়ে আমরণ অনশনও শুরু করেছেন সংগঠনের সদস্যরা। এদিন পরিস্থিতি বেগতিক হয়ে যায়।