পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ। ভারতীয় জাহাজকে ‘সেফ প্যাসেজ’ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি অনিশ্চয়তা কাটেনি। ভারতের বেশ কিছু জাহাজ এখনও আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। শনিবার এই নিয়েই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেছেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের জন্য শিপিং লেনগুলি খোলা রাখা গুরুত্বপূর্ণ।’আরও পড়ুন:
ইরানের তেল এবং গ্যাস পরিকাঠামোয় এয়ার স্ট্রাইক করছে ইসরাইল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। এ দিন তিনি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে প্রথমে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানান।
তারপরে হরমুজ প্রণালী খোলা নিয়ে আলোচনা করেন।আরও পড়ুন:
এই ফোনালাপ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি লিখেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললাম। ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি।
আশা করছি, উৎসবের মরশুম পশ্চিম এশিয়ার জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।’ হরমুজ প্রণালীতে ফের জাহাজ চলাচলের উপরেও জোর দিয়েছেন, ‘সমুদ্রপথ খোলা রাখা প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাহাজ চলাচলে যেন কোনও বিঘ্ন না ঘটে।’আরও পড়ুন:
এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলার নিন্দাও জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ে। আন্তর্জাতিক সরবরাহ ব্যাহত হয়।’ ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদও জানান মোদি।