পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীনতার ৭৭ তম দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর থেকে শুরু করে বিজেপি সরকারের খতিয়ান, নারী ক্ষমতায়ন, ডিজিটাল ইন্ডিয়া’র কথাই তুলে ধরলেন। তাঁর ভাষণ থেকে বাদ গেল না কংগ্রেসকে কটাক্ষ। নাম করেই পরিবার তন্ত্র নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।
আরও পড়ুন:
এমনকী স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের বার্তা দিয়ে পুনরায় দিল্লির মসনদে বসার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করে ২০৪৭ সালে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতকে বিশ্বভারত করে তোলার বার্তা দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবসের ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ হল আমাদের দেশের শত্রু।
এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দেন তিনি।#WATCH | Prime Minister Narendra Modi hoists the National Flag at the Red Fort in Delhi, on #IndependenceDay pic.twitter.com/lO3SRCM7kZ
— ANI (@ANI)