পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো আজ গুজরাতের দ্বারকায় 'সুদর্শন সেতু'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সেই দীর্ঘতম সেতুর ছবি প্রকাশিত হয়েছে। ৯৭৯ কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে ওই সেতু। ২০১৭ সালের অক্টোবরে ২.৩ কিলোমিটার দীর্ঘ ওই সেতুর শিলান্যাস করেছিলেন মোদি।

আগে এখানে নৌকায় যাতায়াত করতে হত। এই দীর্ঘতম সেতুর উদ্বোধনের ফলে পুরনো ও দ্বারকার মধ্যে যোগাযোগ স্থাপন সহজ হবে। চারটি লেনের এই সেতু ২৭.২০ মিটার চওড়া। প্রতিটি লেনের পাশে থাকছে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ।

ভগবৎ গীতার শ্লোকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সেতু। দুদিকেই রয়েছে কৃষ্ণের প্রতিকৃতি।

এর আগে এই সেতুর নাম ছিল সিগনেচার ব্রিজ। গুজরাতের ওখা বন্দরের কাছে অবস্থিত বেট দ্বারকা হল একটি দ্বীপ, যা মূল দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটা দূরে অবস্থিত।  কৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে, ব্যেট দ্বারকার মন্দিরে যাওয়ার জন্য ভক্তদেরকে দিনের বেলা নৌকা ভ্রমণের মাধ্যমে যেতে হয়। এই সেতু তৈরি ফলে এই মন্দিরে ২৪ ঘণ্টা যাওয়া আসা সম্ভব বলে জানানো হয়েছে। সুদর্শন সেতু উদ্বোধনের পরে দেবভূমি দ্বারকা, পোরবন্দর এবং জাম্নগর জেলায় বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন।

একই দিনে একটি ৫৩৩ কিলোমিটার রেললাইনের বিদ্যুতায়ন এবং ভাদিনারে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে দুটি অফশোর পাইপলাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। PMO-কার্যালয় থেকে  ঘোষণা করেছে যে রাজকোটের একটি অনুষ্ঠান থেকে তিনি রাজকোট, ভাটিন্ডা, রায় বেরেলি, কল্যাণী এবং মঙ্গলাগিরিতে ৫টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) ক্যাম্পাসও উদ্বোধন করবেন।