পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির 'মোদি গ্যারান্টি'কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'সিএএ করলেই এনআরসি-তে পড়ে যাবেন। মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি মানুষই হিরো। আমরা সিএএ করতে দেব না, এনআরসি করতে দেব না।
কাউকে নতুন করে উদ্বাস্তু করতে দেব না।'আরও পড়ুন:
রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, 'বাংলায় BJP গো হারা হারবে এই কথা লিখে নিন। আমরা ৯ কোটি মানুষকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিই, ২ কোটি ১৩ লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিই।
কোনওদিন বন্ধ হবে না তৃণমূল থাকবে।'আরও পড়ুন:
এদিন ইন্ডিয়া জোট নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ইন্ডিয়া জোটের নাম আমার দেওয়া। ভোটের পর দেখে নেব। বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়ছে। এখানে তো জোট নয়, ঘোট হয়েছে।'