আলিপুরদুয়ার, ৫ এপ্রিল: ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, "ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ কর, বাংলায় কী দুর্নীতি হয়েছে! আর উত্তরপ্রদেশে কী দুর্নীতি হয়েছে, গুজরাটে কী দুর্নীতি হয়েছে।" শুক্রবার আলিপুরদুয়ারে বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র থেকে একাধিক ইস্যুতে বাংলায় টিম এসেছে, পরিস্থিতি পর্যালোচনায়। রাজ্যের রিপোর্ট প্রকাশ করা হোক, সঙ্গেই উত্তরপ্রদেশ, গুজরাট সহ বিজেপি রাজ্যের রিপোর্ট প্রকাশ করা হোক। মমতা সরকার দুর্নীতির সঙ্গে আপোস করে না।
আমি তো আমাদের কর্মী আরাবুলকে গ্রেফতার করিয়েছি, শাহজাহানকে গ্রেফতার করিয়েছি। তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখ?"আরও পড়ুন:
শুক্রবার কার্যত নাম না করে নিশীথ প্রামাণিককে।কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন। আমরা তাঁকে জলপাইগুড়ি থেকে, কোচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম।
সে খুন করত, দাঙ্গা করত, জনগণের টাকা মারত, বোম মারত, পাচার করত।"আরও পড়ুন:
বৃহস্পতিবার বাংলা সফরে এসে তৃণমলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্দেশখালি ইস্যু নিয়েও কটাক্ষ করেন মোদি। শুক্রবার তার প্রত্যুত্তর মমতা বলন, "সন্দেশখালি সিঙ্গুর নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা স্থানীয়ভাবে ঘটেছে। তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের পুলিশ গ্রেফতার করেছে। আমরা মানুষের সঙ্গে অবিচার হতে দিই না।" এরপরই মমতার প্রশ্ন, "হাথরাস, বিলকিস বানু, গুজরাট দাঙ্গা প্রসঙ্গে কতটা নজর দিয়েছে কেন্দ্র? কতবার ঘটনাস্থলে গিয়েছেন মোদি? বিচারের পরিণতি কী?" বিজেপির মোদি গ্যারান্টি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে মমতা বলেন, "বিজেপির মোদি গ্যারান্টি জিরো। ১০ বছরে কী করেছে বিজেপি? একমাত্র তাঁর সরকার মানুষের পাশে আছে।"