পুবের কলম প্রতিবেদকঃ ডার্বি হোক বা মিনি ডার্বি, মোহনবাগানের জয় এখন কার্যত নিশ্চিত। ফের সেটা প্রমাণ হল মঙ্গলবার। এ দিন অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়ার লিগে মোহনবাগান ৫-০ গোলে উড়িয়ে দিল মহামেডানের জুনিয়ার দলকে।
আরও পড়ুন:
হ্যাটট্রিক সহ চারটি গোল করেন রাজদীপ পাল। অন্য গোলটি করনে ঐশিক রায় চৌধুরি।
সবুজ মেরুন ফুটবলাদের কাছে গোলের আরও সুযোগ এসেছিল। সেগুলির সদব্যবহার করতে পারলে, সাদা-কালো ব্রিগেডকে আরও বড় লজ্জার সামনে পড়তে হত। মহামেডানের ছোটরাও পালটা আক্রমনে কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে একটিও কাজে লাগাতে পারেনি তারা।আরও পড়ুন:
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অনূর্ধ্ব-১৫ জুনিয়ার লিগে মোহনবাগান ৪-২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন রাজদীপ। অর্থাৎ পরপর দুটি ডার্বিতে হ্যাটট্রিক করলেন রাজদীপ।
আরও পড়ুন:
https://puberkalom.com/al-nasr-signs-new-deal-with-40-year-old-ronaldo/
আরও পড়ুন:
https://youtu.be/mWfYTX-FrIM