পুবের কলম, ওয়েবডেস্কঃ সাংসদ থেকে বিধায়ক প্রায় সকলেরই দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক বাড়ছে। বর্তমানে রাজ্য-রাজনীতিতে সেই চিত্রটাই স্পষ্ট। গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার মুর্শিদাবাদে কংগ্রেসকে জোর ধাক্কা দিয়ে দল ছাড়লেন ফরাক্কা থেকে পাঁচবারের জয়ী বিধায়ক মইনুল হক। সেইসঙ্গে মইনুলসাহেবের এই দলত্যাগ তৃণমূলে যাওয়ার জল্পনাকে উসকে দিল।
আরও পড়ুন:

মঙ্গলবার লিখিতভাবে দল ছাড়ার কথা মইনুলসাহেব জানিয়ে দিয়েছন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাজ্য কংগ্রেস প্রধান অধীর চৌধুরীকে।
আরও পড়ুন:
আগামী ২৩ সেপ্টেম্বরে জঙ্গিপুরে প্রচারে আসার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই যোগ দিতে পারেন মইনুল হক, এমনটাই তৃণমূল সূত্রে খবর।
আরও পড়ুন:
পরপর পাঁচবার জেতার পর একুশের বিধানসভা নির্বাচনে মইনুল হক তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলামের কাছে পরাজিত হন। ২০১৩ থেকে মইনুল হক এআইসিসি-র সেক্রেটারি পদ সামলেছেন।
এর পাশাপাশি প্রায় সাড়ে চার বছর তিনি কংগ্রেসের তরফ থেকে জম্মু-কাশ্মীরের পর্যবেক্ষক পদে ছিলেন। গত প্রায় দু'বছর আগে তাঁকে ঝাড়খণ্ডের পর্যবেক্ষক পদে তাঁকে নিয়োগ করা হয়েছিল কংগ্রেসের তরফে।আরও পড়ুন:
জানা গিয়েছে, সোমবার রাতে জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জাকির হোসেনের বাড়িতে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মইনুলসাহেব। ওই বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনার পরেই মইনুল হক দলত্যাগের সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর।