পুবের কলম, ওয়েবডেস্কঃ স্পেন ও ব্রাজিলে মাঙ্কিপক্স ভাইরাসে প্রথমবারের মতো একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে একটি হল স্পেন। দেশটিতে এখনও পর্যন্ত ৪,২৯৮ জনের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
স্পেন জানায়, ৩৭৫০ জন মাঙ্কিপক্স রোগীর মধ্যে ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মারা গেছেন। ব্রাজিলেও মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু হয়েছে।
৪১ বছরের একজন পুরুষ মারা গিয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রক বলছে, তিনি লিম্ফোমায় ভুগছিলেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম ছিল। তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র নেওয়ার পর সেপটিক শকে তার মৃত্যু হয়।আরও পড়ুন:
এ দিকে আমেরিকাতেও বাড়ছে মাঙ্কিপক্সের হার। সংক্রমণ ঠেকাতে সান ফ্রান্সিসকো শহরে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্ক রয়েছে নিউ ইয়র্ক।
আরও পড়ুন:
আমেরিকায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৪৭ জন নিউ ইয়র্কের।