পুবের কলম,ওয়েবডেস্ক: সুদানের সেনাবাহিনী ও আধা সেনার মধ্যে ক্ষমতা দখলের যুদ্ধে এখনও পর্যন্ত ৭ লক্ষেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। গত মাসে দেশটিতে দুই পক্ষের সংঘাত শুরু হয়। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা আইওএম জানিয়েছে, অন্তত ১ লক্ষ সুদানি দেশ ছেড়ে পালিয়েছে। সউদি আরবের জেদ্দায় তৃতীয় দিনের আলোচনার জন্য যুদ্ধরত উভয় গোষ্ঠীর দূতদের বৈঠকের একদিন পর নতুন পরিসংখ্যান প্রকাশিত হয়। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর খার্তুম এবং সুদানের অন্যান্য শহরগুলোতে খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিরতি জারির লক্ষ্যেই এই আলোচনা।
ইতিমধ্যে সউদি আরব প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা সুদানকে ১০ কোটি ডলারের সহায়তা দেবে। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী এবং জেনারেল হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক রাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হয়। বারবার যুদ্ধবিরতি চুক্তি হলেও তা সংঘাতের অবসান ঘটাতে এমনকি সহিংসতা হ্রাসে ব্যর্থ হয়। সুদানের রাজধানী খার্তুমের বাসিন্দারা জানান, তারা মঙ্গলবার ও বুধবার শহরের কেন্দ্রস্থলে এবং এর আশপাশে নতুন করে বন্দুকযুদ্ধ এবং বিমান হামলার শধ শুনেছেন। সুদানের নাগরিকরা অনেক আশা নিয়ে জেদ্দার বৈঠকের দিকে তাকিয়ে আছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ সম্প্রতি বলেছে, তারা ২ লক্ষ মানুষকে সহায়তা প্রদানের জন্য একটি জরুরি আবেদন জানিয়েছে।‘সুদান যুদ্ধে ৭ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত’
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ মে ২০২৩, ১৪:৪৮
আরও খবর
শুরু বিপর্যয়ের তাণ্ডব! সরানো হল এক লক্ষ মানুষকে
জম্মু ও কাশ্মীরে নয়া ভূমি বিধি ৭ লক্ষ মানুষকে বেকার করে দেবে : পিডিপি
২০২১ সালে বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লক্ষ শিশু
যুদ্ধ, সহিংসতা, নিপীড়নঃ বিশ্বের ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ