পুবের কলম ওয়েব ডেস্কঃ মোথাবাড়ি কাণ্ড নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্টভাবে নিরদশ দিয়ে জানিয়ে দিয়েছে, দ্রুত শেষ করতে হবে মোথাবাড়ি কাণ্ডের তদন্ত। এরজন্য সময়সীমাও বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। নির্দেশ দেওয়া হয়েছে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত মাসে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ির পাশাপাশি সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারক গিয়েছিলেন কালিয়াচক-২ ব্লকে। কিন্তু,উত্তেজিত জনতা ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত তাঁদের আটকে রাখে।
তা নিয়ে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই বিষয় গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে হবে। সেই মতো কমিশন তদন্তভার এনআইএর হাতে দেয়। মোথাবাড়ির ঘটনায় ৪৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্য পুলিশ। এই ঘটনায় ১২টি এফআইআর দায়ের হয়েছে।আরও পড়ুন:
এদিকে, ঘটনার জেরে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে শোকজ নোটিস পাঠানো হয়েছিল। তাছাড়াও সুপ্রিম কোর্ট শোকজ করেছিল মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই এনআইএ আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে। এবার এই ঘটনার তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।