https://twitter.com/htTweets/status/1541349329314914304?s=20&t=XgqR4SOdbKkgYi-P53N3gg

https://www.instagram.com/reel/Ce6BjaJj6jN/?utm_source=ig_embed&ig_rid=89db477d-d040-4eb1-8ed3-b1c97488f515

পুবের কলম ওয়েবডেস্কঃ নেটিজেনদের মন জয় করে নিল প্যারিসের পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা পার হচ্ছে একটি মা হাঁস।

তার পিছন পিছন  লাইন করে চলেছে চারটি একরত্তি ছানা। ভিডিওতে দেখা যাচ্ছে এই দৃশ্য দেখেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট থামিয়ে দিয়েছেন রাস্তার যান চলাচল। শুধু তাই নয় রীতিমত এসকর্ট  করে মা সহ ছানাদের রাস্তা পার করে দিচ্ছেন তিনি।

কর্তব্যরত ট্রাফিক পুলিশের প্রশংসা করেছেন সকলেই।

ট্যুইটার, ইন্সটাগ্রাম সহ প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। আইএএস অফিসার  আওয়ানিশ সেহারান প্রথম এইভিডিও শেয়ার করেন। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে। লাইক হয়েছে আট লক্ষ ৬০ হাজার বার। A moment of cuteness in Paris." এই হ্যাশটাগেই ভাইরাল এই ভিডিও।