পুবের কলম, ওয়েবডেস্ক: পিঠের মধ্যে পড়ছে বেল্ট দিয়ে একের পর এক মার। সেই সঙ্গে চলছে চড় থাপ্পড়। কখনও কখনও দেখা যাচ্ছে হাত ধরে মুচকে দিতে। উত্তর প্রদেশের এই ঘটনাই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সেখানে দেখা গেছে, 'এক যুবক এক তরুণীকে অমানুষিক অত্যাচার চালাচ্ছে।

ভিডিয়োতে কখনও যুবককে দেখা যাচ্ছে বেল্ট দিয়ে মারতে, আবার কখন দেখা গেছে হাত ধরে মুচকে দিতে। আবার কখন ওই যুবক চড়-থাপ্পড় মারছে।ওই ভিডিয়োতে অপর একটি মহিলার কণ্ঠস্বর শোনা গেছে'।

উত্তরপ্রদেশে লখিমপুর খেরির ঘটনা।

ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে সদর কোতোয়ালি থানার পুলিশ।

স্টেশন ইন চার্জ চন্দ্র শেখর জানিয়েছেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।  যুবকের নাম ইশু বর্মা। অভিযুক্তকে একটি মেয়েকে বেল্ট দিয়ে মারতে দেখা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।