সেখ কুতুবউদ্দিনঃ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডব্লিউবিসিএস গ্রুপ ‘এ’ এবং ‘বি’-র মোট ১০১ জনের মধ্যে মুসলিম ১৪ জন চূড়ান্ত মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ-এ মোট ৩০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জন মুসলিম সম্প্রদায়ভুক্ত, এঁদের মধ্যে রয়েছেন কামারুল মণির, মুহাম্মদ কারিমুল ইসলাম, মুহাম্মদ শরিফুল ইসলাম, নাবিরুল ইসলাম।
আরও পড়ুন:
ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে ৩৪ জন লিস্টে অন্তর্ভুক্ত। এর মধ্যে ৫ জন মুসলিম, এঁরা হলেন, নাসরুল ইসলাম, মুহাম্মদ আজিজুর রহমান লস্কর, আমির আলি, তাহা ইয়াসিন, আকিব জাবেদ। কো-অপারেটিভ সার্ভিসে মোট ৫ জন। এর মধ্যে ১ জন মুসলিম, তিনি হলেন মুহাম্মদ গুলাম গাউস। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসে মোট ৮ জনের মধ্যে কোনও মুসলিম প্রার্থী নেই।
আরও পড়ুন:
গ্রুপ ‘এ’-র মধ্যে কাট অফ মার্কস ইউআর ১১১৭, ওবিসি-‘এ’ ১০৭৩.৬৭, ওবিসি- ‘বি’-এর ১০৮২, এসসি ৯৯৮ এবং এসটি ৯০৯.৬৭, এসসি (এলডি অ্যান্ড সিপি) ৯০৯.৩৩, পিএইচ (ভিএইচ)- ৯৫০, পিএইচ (এইচআই)- ৮৮২.৩৩।
আরও পড়ুন:
একইসঙ্গে ডব্লিউবিসিএস-এর গ্রুপ ‘বি’ অর্থাৎ পুলিশ সার্ভিস (ডিএসপি)-এ মোট উত্তীর্ণ হয়েছেন ২৪ জন। এর মধ্যে ৪ জন মুসলিম, এঁরা হলেন মুহাম্মদ নাসের 'খালেদ, মিজানুর রহমান, মুহাম্মদ হারুন, সাজিদ ইকবাল প্রমুখ। গ্রুপ ‘এ’-র মধ্যে ৬টি পদ। এর মধ্যে ৪টি পদে এ বছর নিয়োগ হয়েছে।
আরও পড়ুন:
এ বছর গ্রুপ ‘বি’-র কাট অফ মার্কস ছিল ইউআর ১১১৩, bওবিসি-‘এ’ ১১৪৪.৬৭, ওবিসি- ‘বি’-র ১০৭৫.৩৪, এসসি ১০২২.৩৩ এবং এসটি ৯৪৬।
আরও পড়ুন:
এ দিকে ডব্লিউবিসিএস পরীক্ষায় নম্বর কেলেঙ্কারি নিয়েও অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
কয়েক হাজার নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের অধীনস্থ আইসিডিএস সুপারভাইজারের মোট ২৯৩১টি নিয়োগের মেধাতালিকা এ দিন প্রকাশ করা হল কমিশনের তরফে।
আরও পড়ুন:
মূলত ২০১৯ সালে আইসিডিএস-এর সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। ২০২১ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা। গত বছর হয় ইন্টারভিউ। মোট তিনটি পর্বে মূল্যায়ন করা হয় এই প্রার্থীদের। এ দিন কমিশনের তরফে ২৯৩১ জন চাকরিপ্রার্থীর সুপারিশপত্র জারি করা হল।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরে এই নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলছিল। সাম্প্রতিক সময়ে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে গতি আনতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন নবান্নের শীর্ষ মহলের আধিকারিকদের।
আরও পড়ুন:
সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মিসলেনিয়াস ২০১৯-এর নিয়োগের মেধাতালিকাও প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। যেখানে রাজ্যের বিভিন্ন দফতরের ৫১৩ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার মেধাতালিকা দেয় কমিশন। শুধু তাই নয় গত ২ ফেব্রুয়ারি ডব্লিউবিসিএস-২০২০-এর তালিকাও প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। যার মধ্যে গ্রুপ-‘এ’ ৭৭ জন, গ্রুপ ‘বি’-তে ২৪ জন চাকরি পেয়েছেন।
আরও পড়ুন:
আর এবার আরও একধাপ এগিয়ে প্রায় ৩ হাজার সরকারি চাকরি দিল পাবলিক সার্ভিস কমিশন।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে গতি আনার জন্য বারবার কমিশনার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নবান্নের শীর্ষ মহল। যদিও এখনও পাবলিক সার্ভিস কমিশনের অধীনে কয়েকটি নিয়োগের মেধাতালিকা প্রকাশ হতে বাকি রয়েছে।
আরও পড়ুন: