২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বম্বে IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু, শুরু তদন্ত

পুবের কলম ওয়েবডেস্ক : বম্বে IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু।রোহিত মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়ালস সায়েন্স বিভাগের, চতুর্থ বর্ষের ছাত্র ছিল সে।  মৃতের নাম রোহিত সিনহা (২৬)। তিনি দিল্লির বাসিন্দা। রোহিত শুক্রবার রাত আড়াইটে নাগাদ হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দেন বলে অভিযোগ।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হিরানন্দানি হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পোয়াই থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি।তাছাড়া পড়ুয়ার কোনও মানসিক সমস্যা ছিল কি না সেটাও তদন্ত করে দেখা হবে বলে জানা গেছে। সম্প্রতি জুলাই মাসে IIT খড়গপুরে হোস্টেলের রুম থেকে এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়। বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের ঘটনা ঘটায় পড়ুয়াদেরও মানসিক স্বাস্থের ব্যঘাত ঘটছে। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ধরণের ঘটনা সত্যিই কাম্য নয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বম্বে IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু, শুরু তদন্ত

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার