আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া: এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়ার জগাছা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শান্তনু দাস( ৩২)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভঃ কলোনিতে। শনিবার রাতে সে বন্ধুদের কল পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল।
রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন রবিবার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে। এই মৃত্যুর ঘটনায় খুনের মামলা শুরু হতে পারে বলে সূত্রের খবর।আরও পড়ুন: