পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি মাসেই বিধানসভা নির্বাচনে জিতে আবারও মধ্যপ্রদেশের ক্ষমতা দখল করেছে বিজেপি। শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন, তাঁর বদলে এসেছেন মোহন যাদব। সোমবার বিধানসভার ১৬ তম অধিবেশন বসেছে সে রাজ্যে। সেখানেই দেখা গেল, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তার বদলে সেখানে বসেছে বি আর আম্বেদকরের ছবি।
বিধানসভা কক্ষে স্পিকারের চেয়ারের ঠিক পিছনেই বসেছে সেই ছবি। কংগ্রেস নেতৃত্ব বিধানসভার অন্দরে বি আর আম্বেদকরের ছবিকে স্বাগত জানিয়েছেন। কিন্তু, নেহেরুর ছবি বাদ দিয়ে কেন এই পদক্ষেপ? সেই প্রশ্ন তোলা হয়েছে। বিরোধী হাত শিবিরের অভিযোগ এই পদক্ষেপ আসলে, ‘ইতিহাস পরিবর্তন করার জন্য বিজেপির ষড়যন্ত্র’। কংগ্রেসের চুরহাটের বিধায়ক অজয় সিং বলেছেন, ‘আমরা বি আর আম্বেদকরের ছবি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানাই, তবে এটি অত্যন্ত আপত্তিজনক যে ওরা নেহরুর ছবি সরিয়ে দিয়েছে। নেহেরু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ভারতের প্রতি তাঁর অবদানকে এভাবে উপেক্ষা করা যায় না। আমরা আবার বিধানসভা কক্ষে নেহরুর ছবি লাগানোর দাবি তুলব।কংগ্রেসের মুখপাত্র পীযূষ বাবেলের দাবি, নেহেরু এবং মহাত্মা গান্ধীর পাশাপাশি বিধানসভা কক্ষে আম্বেদকরের ছবি রাখা উচিত ছিল। এক্স হ্যান্ডেল কংগ্রেসর মুখপাত্র আব্বাস হাফিজ লেখেন, “দেশের ইতিহাস মুছতে দিন-রাত কাজ করছে বিজেপি। বিধানসভা কক্ষ থেকে নেহেরুর ছবি সরানোর ঘটনার তীব্র নিন্দা করছি।” আরও লেখেন, “এটা দেশের দুর্ভাগ্য যে আজ বিজেপি ক্ষমতায় রয়েছে। ইতিহাস মুছে ফেলতে দিনরাত কাজ করছে যারা। কয়েক দশক ধরে বিধানসভায় থাকা দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়া বিজেপির মানসিকতার পরিচয় দেয়।” কংগ্রেস নেতা হাফিজ হুঁশিয়ারি দিয়েছেন, “অবিলম্বে নেহেরু ছবি না ফেরানো হলে আমরাই ওই জায়গায় দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছবি টাঙাব।”মধ্যপ্রদেশ বিধানসভায় নেহরুর ছবি আউট, আম্বেদকর ইন,ইতিহাস মোছার চেষ্টা বলল কংগ্রেস
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০০
আরও খবর
কাবেরীর জলবণ্টন নিয়ে ফের সংঘাত, নদীর চরে অর্ধেক শরীর পুঁতে অভিনব প্রতিবাদ তামিলনাড়ুর কৃষকদের
'গোপন' পেলেট বন্দুক ব্যবহার ঘিরে তুঙ্গে বিতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধীদের
প্রধানমন্ত্রীর ক্ষমার পরেও পুলিশের ঘন ঘন হানা, আতঙ্কে ঘরছাড়া মোদীকে কটাক্ষ করা কিশোরী
কেরলে ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭: জানালেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
যন্তর মন্তরে আর প্রতিবাদ নয়? এক জনস্বার্থ মামলায় কেন্দ্র-রাজ্যকে সুপ্রিম নোটিশ
যন্তর মন্তরে আর প্রতিবাদ নয়? এক জনস্বার্থ মামলায় কেন্দ্র-রাজ্যকে সুপ্রিম নোটিশ
অন্যদের জয়ের রণকৌশল তৈরির পর অবশেষে নিজের জয়, বাঁকিপুর উপনির্বাচনে জিতে বিহার বিধানসভায় প্রশান্ত কিশোর
অন্যদের জয়ের রণকৌশল তৈরির পর অবশেষে নিজের জয়, বাঁকিপুর উপনির্বাচনে জিতে বিহার বিধানসভায় প্রশান্ত কিশোর
নীতীন নবীনের ছেড়ে যাওয়া বাঁকিপুরে এগিয়ে প্রশান্ত কিশোর, প্রথম নির্বাচনী লড়াইয়েই বড় চমক
নীতীন নবীনের ছেড়ে যাওয়া বাঁকিপুরে এগিয়ে প্রশান্ত কিশোর, প্রথম নির্বাচনী লড়াইয়েই বড় চমক
বিজেপির দুর্গ বাঁকিপুরে বড় চমক! উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর
বিজেপির দুর্গ বাঁকিপুরে বড় চমক! উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর
অসমে চরম নির্মমতা: ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, গোপনাঙ্গে রড ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা
অসমে চরম নির্মমতা: ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, গোপনাঙ্গে রড ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, মামলা ফিরল হাইকোর্টে
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, মামলা ফিরল হাইকোর্টে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা