পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দু'দিনের নেপাল সফরে পৌঁছান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছনোর পর নিজের এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, 'নমস্তে কাঠমান্ডু। ২০২৪ সালে আমার প্রথম সফর হিসেবে নেপালে এসে আনন্দিত।'
আরও পড়ুন:
এদিনই নেপালের সঙ্গে বিদ্যুত চুক্তি সাক্ষর করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
যার জেরে আগামী ১০ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত নেপাল থেকে আমদানি করতে পারবে ভারত।আরও পড়ুন:
জয়শঙ্কর এবং নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী শক্তি বাহাদুর বাসনেটের উপস্থিতিতে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বিদ্যুত রপ্তানির চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন:
গত বছর ৩১ মে থেকে ৩ জুন ভারত সফরে এসেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে মৌখিক আলোচনা হয়। নেপালের বিভিন্ন হাইড্রোপাওয়ার প্রজোক্টে সাহায্য করে ভারত।