পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় সাত মাস কেটে নিয়েছে, তার পরেই ইসরাইলের আগ্রাসান থেকে মুক্তি মেলেনি গাজাবাসীর। শয়ে শয়ে মানুষের মৃত্যুতে লাশের ওপর দাঁড়িয়ে আছে ফিলিস্তিন। যারা এখনও শ্বাস নিচ্ছে, তারাও হয়তো শেষ প্রহর গুণছে। চারদিকে শুধুই আর্তনাদের বাতাবরণ। তাও থেমে থাকছে না নেতানিয়াহুর ভয়ঙ্কর দৃষ্টি।
রক্তলীলায় নেমেছে ইহুদি বাহিনী। গাজায় ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই যুদ্ধে আবার ঢুকে পড়েছে ইরানও। কোন দেশের সঙ্গে যে কার, কখন যুদ্ধ লাগে-তা নিয়ে টানাপোড়েন চলছে, সেই সময়ই হঠাৎ থমথমে ইসরাইল। এই অবস্থায় ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেফতারির আশঙ্কা দেখা দিয়েছে।আরও পড়ুন:
জল্পনা শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি করছে। যে কোনও মুহূর্তেই গ্রেফতার করা হতে পারে তাঁকে। প্রসঙ্গে আইসিসির আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র জানান ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করা হচ্ছে। এই কাজের সুবিধার্থে যে কোনও পদক্ষেপ আমাদের নিতে হতে পারে; কিন্তু যেহেতু এটি তদন্তাধীন বিষয়, তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।’
আরও পড়ুন:
২০১৪ সালে হামাস-ইসরায়েল যুদ্ধের পর ২০১৭ সালে তার তদন্ত শুরু করেছিল আইসিসি।
পরে করোনা মহামারির কারণে তদন্তে বাধা পড়ে। মহামারির ধাক্কা কেটে যাওয়ার পরও তা আর শুরু হয়নি।আরও পড়ুন:
কিন্তু গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি। গত ডিসেম্বরে গাজা-ইসরেল সীমান্ত পরিদর্শনে আসেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরুর তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘এবারের তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্যপ্রমাণ নির্ভর।’