পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানের তালিকায় নয়া সংযোজন। মিলল মিশরের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ দ্য নাইল'। এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দু' দিনের জন্য মিশর সফরে গিয়েছেন তিনি। শনিবার মোদিকে বিমানবন্দরে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী। গত দু' দশকের বেশি সময়ে, প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফর করেছেন।
আরও পড়ুন:
শনিবার মিশরে পৌঁছেছেন মোদি। রবিবার মোদির হাতে সেদেশের সর্বোচ্চ সম্মান তুলে দিলেন প্রেসিডেন্ট আবদেল আল ফাট্টা সিসি। উল্লেখ্য, রবিবার কায়রোর আল হাকিম মসজিদে এবং হেলিওপলিস কমনওয়েথ ওয়ার সিমেট্রিতে যান মোদি।