নয়াদিল্লি: প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজ এবং স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের নামে নামকরণ করা হবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নতুন কলেজের নাম। এদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অগাস্টে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের বৈঠকে নতুন কলেজের নামকরণ করার জন্য সুষমা স্বরাজ, স্বামী বিবেকানন্দ, বিনায়ক দামোদর সাভারকর এবং সর্দার প্যাটেলের নাম প্রস্তাবিত হয়। এর সঙ্গে অটল বিহারী বাজপেয়ী, সাবিত্রী বাই ফুলে, অরুণ জেটলি, চৌধুরী ব্রহ্ম প্রকাশ এবং সিডি দেশমুখের নামও কার্যনির্বাহী পরিষদের দ্বারা প্রস্তাব করা হয়েছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নামগুলির মধ্যে চূড়ান্ত করেন সুষমা স্বরাজ এবং ভিডি সাভারকরের নাম।
এছাড়াও এই কার্যনির্বাহী পরিষদের বৈঠকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এর আগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাকা প্রার্থীর সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছিল। পরে তা অপসারণ করা হয়। নতুন নিয়ম অনুযায়ী কলেজে ভর্তির জন্য পরীক্ষার্থীর কোনো সংখ্যা সীমা থাকবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রথম শূন্য পদের জন্য কমপক্ষে ৩০ জন প্রার্থীকে ডাকা হবে এবং প্রতিটি পরবর্তী শূন্য পদের জন্য ১০-১০ জন প্রার্থীকে ডাকা হবে। তিন সদস্য সীমা দাস, রাজপাল সিং পাওয়ার এবং আইনজীবী অশোক আগরওয়ালের মতানৈক্য সত্ত্বেও কার্যনির্বাহী পরিষদ এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলি পুনরায় চালু করার দাবি উঠেছে। ছাত্র-শিক্ষক উভয়েই কলেজগুলি চালুর দাবি জানিয়েছেন। তবে দিল্লি সরকারের নির্দেশিকার জন্য অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কলেজ খোলার বিষয়ে দীপাবলির পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আরও খবর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
অসমে বন্যায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫: ক্ষতিগ্রস্ত ৩.৩২ লাখ মানুষ
অসমে বন্যায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫: ক্ষতিগ্রস্ত ৩.৩২ লাখ মানুষ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩