পুবের কলম, ওয়েবডেস্ক: এবার থেকে সিগারেট বা তামাকজাত প্যাকেটের গায়ে থাকবে নয়া সতর্কীকরণ। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চলতি বছরের ১ ডিসেম্বর এবং তার পরে যে তামাকজাত দ্রব্য প্যাকেজিং বা আমদানি করা হবে বা তৈরি হবে তাদের ক্ষেত্রে প্যাকেটের উপর প্রথম সেটের ছবি থাকবে। পরের বছর ১ ডিসেম্বর থেকে দ্বিতীয় সেটের ছবি প্রকাশ করতে হবে প্যাকেটের উপর।
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এই বছরের ১ ডিসেম্বর এবং তার পরে যে তামাকজাত দ্রব্য প্যাকেজিং বা আমদানি করা হবে বা তৈরি হবে সেক্ষেত্রে প্যাকেটের গায়ে নয়া সতর্কীকরণ ছবি হিসেবে লেখা থাকবে, 'Tobacco causes painful death,'। এই নির্দেশিকা ২০২২-এর ডিসেম্বরের ১ তারিখ থেকে একবছর লাগানো থাকবে।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, 'যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে।'
আরও পড়ুন:
বিবৃতিতে আরও জানানো হয়েছে, দ্বিতীয় ধাপে ২০২৩ সালের ১ ডিসেম্বর তামাক জাত পণ্য তৈরি, রফতানি, প্যাকেজিং-এর আগে সেখানে একটি স্বাস্থ্য দফতরের সতর্কীকরণ নির্দেশিকা লাগানো থাকবে।
সেই নির্দেশিকায় লেখা থাকবে 'tobacco users die younger'।আরও পড়ুন:
২০০৮-এ তামাকজাত দ্রব্য সংশোধনীর মাধ্যমে মন্ত্রক ২১ জুলাই নতুন স্বাস্থ্য সতর্কীকরণ সম্পর্কিত এই বিজ্ঞপ্তি জারি করেছে। সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (প্যাকেজিং এবং লেবেলিং) তৃতীয় সংশোধনী নীতিমালা অনুযায়ী ২০২২-এর অধীনে সংশোধিত নিয়মগুলি চলতি বছরের ১ ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে৷ ১৯টি ভাষায় এই নির্দেশকা ওয়েবসাইটে উপলব্ধ হবে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'যে সব ব্যক্তি তামাকজাত দ্রব্য তৈরি, উৎপাদন, যোগান, আমদানি এবং বণ্টনের সঙ্গে যুক্ত তাঁদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত প্রত্যেকটি সতর্কবার্তা প্যাকেটের উপর লেখা থাকে। নিয়মভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন:
'উল্লেখ্য নিয়ম না মেনে চললে বা তা ভঙ্গ করলে সিগারেট এবং অন্য তামাকজাত দ্রব্য আইন ২০০৩-এর ২০ ধারা অনুযায়ী আইনত অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।'