পুবের কলম, ওয়েবডেস্ক: পুজোর আগেই উদ্বোধন হয়েছে নবনির্মিত টালা ব্রিজ। গতকাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এই সেতুর। তবে এখনও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হচ্ছে না এই সেতু। মহালয়ার দিন থেকে শুরু হবে যান চলাচল। আপাতত চলবে না ভারী গাড়ি।
আরও পড়ুন:
আড়াই বছরের প্রতীক্ষা শেষে উদ্বোধন হয়েছে নব নির্মিত টালা সেতু। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগেই কলকাতাবাসীকে পুরস্কার।
আরও পড়ুন:
লালবাজার সূত্রে খবর আপাতত ভারী গাড়ি চলবে না। তবে ফোর লেন ব্রিজ হওয়ায় পুজোর আগে ভিড় সামাল দেওয়া যাবে, মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। রেললাইনের উপর হওয়ায়, পুরনো টালা ব্রিজ ভাঙার কাজ করেছে রেল।
আরও পড়ুন:
নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা। পুজোর ঠিক আগে আগে, মহালয়া থেকে টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় বাকি সমস্যা মিটে যাবে বলে মনে করছেন শহরবাসী।
আরও পড়ুন:
প্রায় ৮০০ মিটার লম্বা নতুন টালা রেলওভার ব্রিজের ২৪০ মিটার পুরোপুরি রেলপথের উপরে রয়েছে। এই অংশে কোনও স্তম্ভ বা পিলার নেই। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর মতো এখানে কেবল তারে ঝোলানো সেতু হয়েছে।
পুরোটাই কেবল স্টেড। দুইদিকে দুটি করে মোট চারটি স্তম্ভ থাকবে। অ্যাপ্রোচ রোডে মোট বারোটি স্তম্ভ বা পিলার রয়েছে। সেতুটি হয়েছে চার লেনের।আরও পড়ুন:
সিঁথি, বরানগর ডানলপ সহ কলকাতার শহরতলী এলাকা থেকে উত্তর কলকাতার শ্যামবাজারে ঢোকার পথ প্রশস্থ করবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট থাকলেও অতিমারির প্রকোপে পিছিয়ে যায় কাজ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ভেঙে আজ পুজোর আগে এই সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: